বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫১

সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সেপটিক ট্যাংকের ভেতর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা যশোরের অভয়নগরে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গৃহবধূর প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। গত সোমবার সকালে বাড়ির পাশের বাঁশবাগানে গরুর জন্য খাবার সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন তিনি।
ওই নারীর এক স্বজন বলেন, গত সোমবার তিনি গরুর জন্য খাবার আনতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সন্ধ্যায় খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশী এক ব্যক্তির বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংকের ঢাকনা খানিকটা উঁচু দেখা যায়। ঢাকনাটি সরাতেই সেখানে একটি হাত দেখতে পান কয়েকজন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, এস এম আকিকুল ইসলাম বলেন, উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ওই নারীর মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।