বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪৩

এক বৃদ্ধের মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মনোয়ার (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছেন পুলিশ, আর এ লাশ উদ্ধার হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকা থেকে। সোমবার ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
মনোয়ার রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল এলাকার মৃত নূর বক্সের ছেলে।
পুলিশ জানায়, বৃদ্ধ মনোয়ার দৌলতদিয়া ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করতেন এবং লঞ্চঘাট এলাকায় থাকতেন। ভিক্ষাবৃত্তি শেষে তিনি লঞ্চঘাটে ঘুমিয়ে পড়েন এবং পরে তিনি ঘুম থেকে না উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানায় নিয়ে আসেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, বার্ধক্যজনিত কারণে ওই বৃদ্ধের মৃত্যু হতে পারে। তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে।