বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫১

অস্ত্র-গুলিসহ দুইজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশীয় ওয়ান শ্যুটারগান ও গুলিসহ ঝিনাইদহের শৈলকুপায় দুইজনকে আটক করেছেন র‌্যাব-৬। রবিবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এতথ্য নিশ্চিত করে র‌্যাব-৬ এর মেজর জনাব, নাঈম আহমেদ জানান, শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামে অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। সেসময় অস্ত্র ব্যবসায়ী যশোরের ইমলাত হোসেন ও শৈলকুপার হানিফ মন্ডল নামের দুইজনকে আটক করা হয়।
পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২ টি ওয়ান শ্যুটার গান ও ২ রাউন্ড গুলি। জব্দ করা হয়েছে একটি মোটর সাইকেল। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।