বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪১

যানজট নিরসন করতে হবে বরিশাল নগরীর-বিএমপি কমিশনার। 

ডেইলি ক্রাইম বার্তা : যানজট নিরসন করতে হবে বরিশাল নগরীর এবং যানজট নিরসনে বরিশাল নগরীতে গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) বিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে বিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার জনাব, মােহাম্মদ নজরুল হােসেন মহোদয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সমন্বয় সভায়, জনাব, মােহাম্মদ নজরুল হােসেন এ কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের ট্রাফিক ডিভিশন, ডিবি পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার আওতায় একটি টেকসই ট্রাফিক কাঠামো বাস্তবায়ন করে বরিশাল মহানগরীর সার্বিক যানজট নিরসন করতে হবে। এ সময় তিনি ট্রাফিক ডিভিশন, থানা ও ডিবি পুলিশের সমন্বিত ট্রাফিক টিমকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন- নথুল্লাবাদ বাস স্ট্যান্ড, রুপাতলী বাস স্ট্যান্ড, সাগরদী ব্রিজ, আমতলার মোড় ও সদররোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের যানজট নিরসনের কর্মকৌশল সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি যানজটের সময়, স্থান ও কারণ চিহ্নিত করে সম্ভাব্য সমাধানের উপর আলোকপাত করে যে কোন স্থানে যত্রতত্র পার্কিং না করা,  রাস্তায় নির্মাণ সামগ্রী না ফেলে রাখা ও বিভিন্ন বিষয়ে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে মোটরযান আইন প্রয়োগ করার নির্দেশ প্রদান করেন। এক্ষেত্রে তিনি পরিবহন সেক্টর ও বিভিন্ন ধরনের যানবাহন চালকসহ  সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। 
এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব, মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতিপ্রাপ্ত) জনাবা, রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) জনাব, প্রণয় রায়, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দসহ ট্রাফিক ডিভিশন, থানা ও ডিবি পুলিশের বিভিন্ন পদ পদবীর সদস্যরা।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”