শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫০

স্বামী গ্রেপ্তার স্ত্রী খুনের অভিযোগে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্ত্রী রাহেলা আক্তারকে (২৩) শ্বাসরোধ করে খুনের ঘটনায় স্বামী সোমরাজ আলী ওরফে সুজনকে (৩০) গ্রেপ্তার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), আর এ ঘটনা গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে। গতকাল বুধবার র‌্যাবের সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া) জনাব, মো: মাহফুজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত সোমরাজ আলী ওরফে সুজন ময়মনসিংহের তারকান্দা থানার কানুহারী গ্রামের মুজিবর রহমানের ছেলে। অন্যদিকে, নিহত রাহেলা আক্তার নেত্রকোনা জেলার পূর্বধলা থানার জামত গ্রামের রুমালী মিয়ার মেয়ে।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জেরে গত ১৫ সেপ্টেম্বর সোমরাজ আলী সুজন তার স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে খুনের কথা স্বীকার করেন।
র‌্যাব-১, গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জনাব, জুন্নুরাইন বিন আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুরের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।