বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০৫

ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিজিবির অভিযানে ১ কোটি ৮০ লাখের বেশি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এসব পণ্য আটক করেছেন। ওই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জনাব, এ এম জাবের বিন জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলাধীন সীমান্তবর্তী গুরুহিত মোড় পাকা রাস্তার ওপর থেকে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
সে অভিযানে বিজিবি টহলদল একটি ট্রাকসহ ভারতীয় উন্নত মানের ১৫৮৪ পিস শাড়ি এবং ১৭৭ পিস থ্রি-পিস মালিকবিহীন অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ ৭৯ হাজার টাকা।