শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৫৯

জনগনের স্বার্থে কাজ করতে চাই- জেলা প্রশাসক বরিশাল।

ডেইলি ক্রাইম বার্তা : নবনিযুক্ত বরিশালে জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আমি ব্যক্তি স্বার্থে নয়, জনগণের স্বার্থে কাজ করতে চাই এবং আমি দিতে এসেছি, আর নেয়ার দায়িত্ব আপনাদের। আমি চাই সকলের সহযোগিতায় নতুন বরিশাল উপহার দিতে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ দেলোয়ার হোসেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। আমি দুর্নীতিকে সহ্য করবো না জানিয়ে তিনি বলেন, আমি যতদিন আছি বরিশালে জনগণের স্বার্থ ছাড়া ব্যক্তি স্বার্থের কোন প্রকল্প বাস্তবায়ন করতে দেয়া হবে না। আর গুণগত মান নিশ্চিত করে যথাসময়ে প্রকল্প শেষও করতে হবে। আমি চাই প্রকল্পের বিষয় জনগণ থেকে শুরু করে সবাই অবগত থাকবে, তাই প্রকল্প স্থানে পুরো কার্যক্রম সাইনবোর্ডে টানিয়ে দেয়া হবে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”