বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৪৮

ধর্ষণের অভিযোগে ১৪ বছরের কিশোর আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বৈরাগীবাড়ি এলাকা থেকে নাঈম হোসেন (১৪) আটক করা হয়। আটক কিশোর ওই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে। গাজীপুরের শ্রীপুরে পাশের বাড়িতে টিভি দেখতে গিয়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে নাঈম হোসেন (১৪) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আহমেদ খান স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার সকালে পাশের বাড়ি থেকে নাঈমের বাড়িতে টিভি দেখতে যায় ওই শিশু। বাড়ি ফাঁকা থাকায় শিশুকে ধর্ষণ করে কিশোর নাঈম। শিশুটির কান্নাকাটির শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে বিষয়টি প্রকাশ হয়।
এলাকাবাসী অভিযুক্ত নাঈমকে আটক করে পুলিশে খবর দেন। নাঈমকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।