সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৩২

ভারী বর্ষণের শঙ্কা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দিনভর সূর্যের তীর্যক দহনের সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে ভ্যাপসা গরম ছিল প্রায় গোটা দেশ জুড়ে। ইতিমধ্যে সাগরে তৈরি হওয়া লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দেশের ওপর আবারও বিস্তৃত হয়েছে সক্রিয় মৌসুমি বায়ু। উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল রাতে ভারতের ওড়িশা ও পূর্ব মধ্যপ্রদেশে অবস্থান করছিল।
গতকাল ঢাকা রাজধানীসহ ২৩টি জেলায় বিক্ষিপ্তভাবে স্বল্প বৃষ্টি হয়েছে। গতকাল আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বুধবার সকাল ১১টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের তিন বিভাগে আগামী তিন দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।