শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:১৮

ভবন থেকে পড়ে শ্রমিক নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে তিনজন শ্রমিক নিহত হয়েছেন, আর এ ঘটনা খুলনায়। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা নগরীর বয়রায় অবস্থিত একটি ভবন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাব্বি, আশরাফুল ও মামুন। তারা রড মিস্ত্রির কাজ করতেন। নিহতদের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
নিহত রাব্বির মামা আব্দুল বারেক জানান, রাব্বির বাড়ি পঞ্চগড় জেলায়। সকালে জানতে পারি কাজ করতে গিয়ে ভবন থেকে রাব্বিসহ তিনজন পড়ে মারা গেছেন। ওরা তিনজন রড মিস্ত্রির কাজ করছিল।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় সকাল ৯টার দিকে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুইজনের বাড়ি পঞ্চগড়ে। অপরজনের বাড়ির ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।