ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব, ফারুক-ই-আজম বলেছেন, আপাতত আমাদের প্রধান কাজ বন্যার্ত মানুষ বাঁচানো। তাদের চিকিৎসা সেবা দেওয়া, ক্ষুধার অন্ন জোগানো। শিশু-নারী সবার স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া। বন্যাদুর্গত এলাকায় এসে মনে করছি, এটাই এখানকার প্রধান কাজ।
শুক্রবার রাতে নোয়াখালী সার্কিট হাউজে নোয়াখালী বন্যা পরিস্থিতি মোকাবেলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক জনাব, দেওয়ান মাহবুবুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জনাব, রিফাত আনোয়ার, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আরা, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) বিজয়া সেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।