ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভয়াবহ বন্যায় ফেনী জেলায় এ পর্যন্ত ১৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। তাদের মধ্যে ১২ জনের পরিচয় মিলেছে। বাকী ৫ জনের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা প্রশাসক জনাবা, মুছাম্মৎ শাহীনা আক্তার। তবে একাধিক ব্যক্তির দাবি, এখনো তাদের স্বজন নিখোঁজ রয়েছেন।