সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৩৫

ভারি বর্ষণের শঙ্কা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেশজুড়ে, বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বিভিন্ন স্থানে ভারি বর্ষণের শঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন সংস্থাটি।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ বুধবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।
এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।