ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে খাগড়াছড়িতে। গত বৃহস্পতিবার বিকেল থেকে বৃষ্টি না হওয়ায় রাস্তাঘাট ও বাড়ি-ঘর থেকে পানি নামতে শুরু করেছে। আশ্রয়কেন্দ্রে থাকা লোকজন বাড়ি-ঘরে ফিরতে শুরু করেছে। তবে বন্যায় বাড়ি-ঘর হারিয়ে অনেকেই আছেন খোলা আকাশের নিচে।
এদিকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। গত দু’দিনের মতো আজও খাদ্য ও বিশুদ্ধ পানীয় সরবরাহ করছেন খাগড়াছড়ি সদর জোন, মহালছড়ি জোন, দিঘীনালা জোন, বাঘাইহাট জোন, লংগদু ও মারিশ্যা জোনের সেনা সদস্যরা। প্রায় ৫০ হাজার লোকজনকে এসব সহায়তা দেওয়া হচ্ছে।
আজকের ত্রাণ কার্যক্রমে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল জনাব, শরীফ মো. আমান হাসান।