শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৫

একজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুতায়িত হয়ে গোপালগঞ্জে এনায়েত মোল্লা (১৮) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। শুক্রবার সকালে জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের তালতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনায়েত মোল্লা একই গ্রামের মুনসুর মোল্লা ছেলে।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, সকালে নসিমন ধোয়ার জন্য এনায়েত মোল্লা বাড়ির পানির মটরের সুইচ অন করতে গেলে সেখানে সে বিদ্যুতায়িত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।