শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫১

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বরিশাল নগরীর সড়কসহ বিভিন্ন এলাকা। 

ডেইলি ক্রাইম বার্তা : কয়েক ঘণ্টার বৃষ্টিতে বরিশাল নগরীতে তলিয়ে গেছে বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ডের মাওলানা ভাসানি সড়কসহ বিভিন্ন এলাকা। এতে নগরীর বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি জমেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা।
গতকাল সোমবার (১৯ আগস্ট) বরিশাল নগরীর বিভিন্ন এলাকা ঘুরে বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা গেছে। বিশেষ করে বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে বটতলা থেকে চৌমাথা সড়ক, বগুড়া রোডের একাংশসহ বিভিন্ন ওয়ার্ডের অলিগলিতে জলাবদ্ধতা দেখা গেছে।
বরিশাল নগরীর বটতলা এলাকার এক বাসিন্দা জানান, যতই খাল খনন আর ড্রেন পরিষ্কার করুক, বটতলা থেকে চৌমাথা সড়ক সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়। তাই বাসা থেকে বের হয়ে বাজারসহ সব কাজই হাঁটুপানির মধ্যে করতে হচ্ছে।
বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হুমায়ূন কবির বলেন, গত শুক্রবার সকাল ৯টা নাগাদ ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার নাগাদ বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। তবে এটা মৌসুমের স্বাভাবিক বৃষ্টি বলে জানান তিনি।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”