বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩৩

ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ মোমবাতি প্রজ্বলন করে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ করেছে ময়মনসিংহে মোমবাতি প্রজ্বলন করে ময়মনসিংহের শিক্ষার্থীরা।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া হাজারো শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাতে মোমবাতি প্রজ্বলন করে ঘণ্টাব্যাপী অবস্থান করেন। কর্মসূচিতে তারা আন্দোলনে শহীদদের প্রতি শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করে।
এ সময় তারা যার যার অবস্থান থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সচেষ্ট থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া সকল অনিয়মের বিরুদ্ধে সাহসিকতার সাথে প্রতিবাদ অব্যাহত রাখতেও অঙ্গীকারবদ্ধ হন।