ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চলমান অস্থিরতা রোধে জনমনে স্বস্তি ফেরাতে লক্ষ্মীপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলা প্রশাসক জনাবা, সুরাইয়া জাহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীপুর জেলার দুই থানা থেকে লুটকৃত অস্ত্র ২৪ ঘণ্টার মধ্যে জমা দেয়ার আহবান জানানো হয়।
সভায় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কবৃন্দ, জেলা বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জেএসডি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।