বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:১৬

মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি উপদেষ্টাদের শ্রদ্ধা নিবেদন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. জনাব, মুহাম্মদ ইউনূস ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে প্রধান উপদেষ্টা সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধান উপদেষ্টা প্রথমে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বাকি ১৩ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বৃষ্টিতে ভিজে তাঁরা শ্রদ্ধা জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় ছাতা নিয়ে আসেন।
এসময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করেন এবং তখন বিউগলে বেজে ওঠে করুণ সুর।
শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা।