ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাদাপাথরের এলাকার পানিতে ডুবে ঈসমাঈল হোসেন (২৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে, আর এ ঘটনা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে সাদাপাথর পর্যটন কেন্দ্রে এ ঘটনা ঘটে। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শাহাব উদ্দীনের ছেলে।
জানা গেছে, ঈসমাঈল সাদাপাথর এলাকায় এসে পানিতে গোসল করতে নেমেছিলেন।
এসময় পানির স্রোতে তিনি তলিয়ে যান। পরে সেখানে উপস্থিত তার সঙ্গীরা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার এসআই অজয় চন্দ্র রায়।