শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৮

কারখানায় আগুন লাগার ঘটনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আর এ ঘটনা ঢাকা রাজধানীর সাভারের আশুলিয়ায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকার একটি পোশাক কারখানায় এই আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা সম্ভব হয়নি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী বলেন, আমাদের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সকাল ৭টার দিকে ঘটনা হওয়ায় কারখানায় শ্রমিক ছিল না। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের কারণসহ বিস্তারিত পরে জানানো হবে।