ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় বাগেরহাটের মোরেলগঞ্জে আতিয়ার হোসেন খান (৫২) নামে একজন নিহত হয়েছেন। নিহত আতিয়ার হোসেন খান (৫২) বলইবুনিয়া গ্রামের ফজলুর রহমান খানের ছেলে। বুধবার ভোর ৫টার দিকে ঢাকা থেকে শরণখোলাগামী একটি পরিবহনের ধাক্কায় ভ্যানগাড়িসহ খালে পড়ে সে নিহত হয়। তার স্ত্রী ও ৫ সন্তান রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মোহাম্মদ সামসুদ্দীন বলেন, আতিয়ার হোসেন খানের মৃত্যুর বিষয়ে কারো কোন অভিযোগ নেই এবং সে কারণে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।