শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৯

মরদেহ উদ্ধার নিখোঁজ শিশুর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ থাকা শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে, আর এ ঘটনা বান্দরবানের থানচিতে। মঙ্গলবার সন্ধ্যার দিকে থানচির পদ্মমুখ সংলগ্ন সাঙ্গু নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। থানচি থানার ওসি জনাব, মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ফুলবানী ত্রিপুরা রুনাধন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
ওসি জনাব, মো. জসিম উদ্দিন জানান, সাঙ্গু নদীতে ১৬ দিনের মাথায় নিখোঁজ শিশু শিক্ষার্থী ফুলবানী ত্রিপুরার (৯) মরদেহ ভেসে উঠে।
মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়ার মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।