শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৬

বিদ্যুৎস্পৃষ্টে কয়েকজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রবল বর্ষণে ঢাকা রাজধানীতে পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পল্ল­বীতে কাঠমিস্ত্রি রাসেল দাস (২৭), তার সহকারী আলাউদ্দিন (১৭), ভাষানটেকে নির্মাণ শ্রমিক আব্দুর নূর (৩৫) ও কোতোয়ালিতে রংমিস্ত্রি আইউব আলী (৪৫)।
শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশসহ সংশ্লিষ্টরা।