শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৪

গোসল করতে নেমে একজনের প্রাণ গেল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শ্বশুরবাড়িতে যান মাসুদ রানা (৩২)। আজ শুক্রবার ভোর ৫টার দিকে শ্বশুরবাড়ির পুকুরে গোসল করতে নামেন তিনি। তবে সাঁতার না জানায় তিনি পুকুরের পানিতে ডুবে যান।
আজ শুক্রবার (১২ জুলাই) ভোর ৫টায় চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা মুন্সি চেয়ারম্যানের বাড়িতে (মাসুদের শ্বশুরবাড়ি) এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাসুদ উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর রফিক কম্পানি বাড়ির মৃত আবু বক্করের ছেলে। তিনি পরিবার নিয়ে নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় থাকতেন।
এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান বোয়ালখালী থানার উপপরিদর্শক মো. মোবারক হোসেন।