শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৪

এক যুবক নিখোঁজ মাছ ধরতে গিয়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাছ ধরতে গিয়ে পঞ্চগড়ের সদর উপজেলায় তালমা নদীতে মোস্তাফিজুর রহমান (২৬) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল রবিবার দুপুরে উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের ফকিরপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় তালমা নদীতে যুবক নিখোঁজ হন।
নিখোঁজ যুবক ওই এলাকার কবীর হোসেনের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজের পাশাপাশি পঞ্চগড় সদর ইউনিয়নের ইউনিয়ন আনসার কমান্ডার হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন। মোস্তাফিজুর শখের বসে মাছ ধরতেন বলে জানিয়েছে তার পরিবার।
স্থানীয় যুবকেরা নদীতে নেমে মোস্তাফিজুর রহমানকে উদ্ধারের চেষ্টা করলেও পানির স্রোত বেশি থাকায় নদীতে বেশিক্ষণ থাকতে পারেনি তারা। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সদর থানায় খবর দেওয়া হয়।