বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৩

পিঁয়াজের দাম বাড়ছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শেষ সপ্তাহে জুন মাসে রাজবাড়ীর বিভিন্ন হাটবাজারে প্রতি মণ পিঁয়াজ বিক্রি হয়েছে ২ হাজার ৮০০ টাকা পর্যন্ত। গত শনিবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মাশালিয়া বাজারে প্রতি মণ পিঁয়াজ বিক্রি হয় ৩ হাজার ৪০০ টাকা। সপ্তাহ না ঘুরতেই সেই বাজারে প্রতি মণ পিঁয়াজ বিক্রি হচ্ছে ৩ হাজার ৮৫০ টাকা পর্যন্ত। এভাবেই হুহু করে বাড়ছে পিঁয়াজের দাম।
জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, রাজবাড়ীতে গত মৌসুমে ৩৫ হাজার হেক্টর জমিতে পিঁয়াজ উৎপাদন হয়। দেশের ১২ শতাংশ পিঁয়াজের চাহিদা মেটায় এই জেলার কৃষক। গত বছর সাড়ে ৪ লাখ মেট্রিক টন পিঁয়াজ উৎপাদন হয় রাজবাড়ীতে।
গতকাল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মাশালিয়া বাজার সূত্রে জানা যায়, এই হাটে পিঁয়াজের সরবরাহ কম।
কৃষক প্রতি মণ পিঁয়াজ বিক্রি করছেন ৩ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার ৮০০ টাকা পর্যন্ত।
কৃষক বলছেন, চৈত্র-বৈশাখে পিঁয়াজের মৌসুম শেষ হয়েছে। এই সময় ভরপুর পিঁয়াজ বাজারে থাকার কথা। গত মৌসুমে পিঁয়াজের ভালো ফলন হয়নি।
যে কারণে কৃষকদের কাছে তেমন পিঁয়াজ নেই। গত বছর পিঁয়াজের উৎপাদন কম, মৌসুমের শুরুতে পিঁয়াজ নষ্ট হয়ে যাওয়া, সংরক্ষণের অভাব ও অসাধু চক্রের হাতে পিঁয়াজ থাকায় দাম বাড়ছে বলে জানান কৃষক।