ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎপৃষ্ট হয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফয়সাল (১৭) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল বাড়াইল গ্রামের মিজান মিয়ার ছেলে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ফয়সাল পেশায় ইলেকট্রিশিয়ান।
একটি ভবনে ড্রিল মেশিন দিয়ে ওয়ারিংয়ের কাজ করছিলেন এবং হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকেন তিনি।
পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে এলাকায় শোকের মাতম চলছে।