ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে রংপুরের মিঠাপুকুরে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৫), তার ছেলে ইদা মিয়া (৩৫) ও প্রতিবেশী তবারক হোসেনের ছেলে ইবনুল মিয়া (৩৫)।
রংপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক বাদশা মাসুদ আলম বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি জনাব, ফেনদৌস ওয়াহিদ জানান, সকালে উদয়পুর গ্রামে নিজ বাড়ির সেফটিক ট্যাংকে পড়ে তারা নিহত হন। পরে ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা মরদেহ উদ্ধার করেন।