শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৩

বাবা-ছেলের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুড়িগ্রামের উলিপুরে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ জুন) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার ইউনিয়নের অর্জুন গ্রামে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের আবু তাহের (৫৫) ও তার ছেলে রাসেল মিয়া (১৭)।
বিষয়টি নিশ্চিত করে দলদলিয়া ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত আলি সরকার জানান, রাসেল মিয়া বাড়ির বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে বাবা আবু তাহের বাঁচাতে এগিয়ে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
উলিপুর থানার ওসি জনাব, গোলাম মর্তুজা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।