বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৭

বৃষ্টি চলতে পারে টানা কয়েক দিন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সারাদেশে বৃষ্টির পরিমাণ বেড়েছে মৌসুমি বায়ু সক্রিয় থাকায়। সারাদেশে সব বিভাগেই বৃষ্টি হচ্ছে। ঢাকা রাজধানীতে গতকাল রোববার রাতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। আজ সোমবার ভোর থেকেও গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ বৃষ্টি আরও বাড়তে পারে। আগামী কয়েক দিন টানা চলবে বৃষ্টি। জুলাই মাসজুড়ে এরকম বৃষ্টি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়বে সবচেয়ে বেশি। উপকূলেও ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে। সেখানেও বৃষ্টি চলবে। বঙ্গোপসাগরে দমকা হাওয়া বইছে, তাই দেশের সব নদীবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকায় সাগরে অবস্থানরত নৌযানগুলোকে সাবধানে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গতকাল বলেন, এবারের বর্ষায় বৃষ্টি বেশি হবে, এমন পূর্বাভাস আমরা দিয়েছিলাম। জুনে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। জুলাই মাসের প্রায় পুরো সময়জুড়ে সারা দেশে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে।