শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০১

গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফুটবল খেলার পর গোসল করতে নেমে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে, আর এ ঘটনা হবিগঞ্জের আজমিরীগঞ্জে। শনিবার দুপুরে উপজেলার বদলপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, মাহমুদপুর গ্রামের গোবিন্দ দাসের ছেলে প্রলয় দাস (৭) এবং একই গ্রামের রুবেল দাসের ছেলে সূর্য দাস (৬)।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. ডালিম আহমেদ বলেন, শিশু দুটির পরিবার ময়নাতদন্ত ব্যতিত মরদেহ নেওয়ার জন্য আবেদন করেছে এবং বিষয়টি বিবেচনা করা হচ্ছে।