শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৩

এক শিশুর মৃত্যু নদীতে ডুবে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সমবয়সী শিশুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পানিতে ডুবে জাহাঙ্গীর (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুর্গাপুর পৌর শহরের তেরী বাজার এলাকায় সোমেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কুল্লাতলী গ্রামের জহিরুল ইসলামের ছেলে। সে তার দাদির সঙ্গে নেত্রকোনার দুর্গাপুর এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, উত্তম চন্দ্র দেব জানান, শিশুটির মরদেহ থানা হেফাজতে রয়েছে। তার বাবা-মাকে খবর দেওয়া হয়েছে, তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।