শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০১

লাইনম্যানের মৃত্যু ট্রান্সফরমার মেরামত করতে গিয়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রান্সফরমার মেরামত করতে গিয়ে ঝিনাইদহের শৈলকুপায় আব্দুল খালেক (৩২) নামে এক লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
রবিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাধুখালী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুল খালেক কুষ্টিয়া সদর উপজেলার কুমারপাড়া এলাকার নাজিম উদ্দীনের ছেলে ও ঝিনাইদহ পল্লীবিদ্যুৎ সমিতির লাইনম্যান পদে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রাতে সাধুখালী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।
সেটা সচল করতে ট্রান্সফরমারের ওপর উঠে সরবরাহ তারে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়েন খালেক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ওসি জনাব, শফিকুল ইসলাম চৌধুরী।