শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০১

মাদ্রাসা ছাত্রের মৃত্যু সাপের কামড়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাপের কামড়ে যশোরের শার্শায় ফোরকানুল ইসলাম (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত ফোরকানুল ইসলাম উপজেলার ডিহি ইউনিয়নের টেংরালি গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সে চৌগাছা উপজেলার একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান মাদ্রাসা ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।