ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাহাড় ধসে কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) ভোর ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার। নিহত আনোয়ার বাদশাঘোনা এলাকার নজির হোসেনের ছেলে। তিনি স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
স্বামী-স্ত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কাউন্সিলর হেলাল উদ্দিন কবির বলেন, অতিবৃষ্টি কারণে ভোর রাতে পাহাড়ধসে তাদের মৃত্যু হয়েছে।