শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৬

দুইজনের মৃত্যু বন্যার পানিতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বন্যার পানিতে ডুবে মৌলভীবাজার সদর উপজেলায় এক শিশু ও এক কিশোর মারা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, পশ্চিম শ্যামেরকোনা গ্রামের পচন মিয়ার ছেলে ছাদি মিয়া (৮) ও একই গ্রামের জমির মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৭)।
চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আকতার উদ্দিন জানান, ধলাই নদীর বাঁধ ভেঙে শ্যামেরকোনা গ্রামসহ আশেপাশের গ্রামের রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে ডুবে গেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে পানিতে খেলতে নেমে সাঁতার না জানার কারণে দুজনই ডুবে যায়। প্রতিবেশীরা এই ঘটনা দেখে দুজনকে পানি থেকে উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নিয়ে আসে।
তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মুমুর্ষ অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।