ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বজ্রপাতে সানজিলা মার্ডি নামে এক আদিবাসীর মৃত্যু হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। আজ বৃহস্পতিবার (২০ জুন) ভোররাতে উপজেলার জাবরহাট উইনিয়নের বড়বাড়ি চুনিয়া পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সানজিলা মার্ডি (৩৮) বড়বাড়ি গ্রামের মৃত বুধরাই মার্ডির ছেলে।
জাবরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, সানজিলা মার্ডি বাড়ির পাশের আম বাগান পাহাড়া দিচ্ছিলেন।
ভোর রাতে হঠাৎ বজ্রপাত হলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব, খায়রুল আনাম জানান, বজ্রপাতে এক আদিবাসীর মৃত্যুর খবর তারা পেয়েছেন।