শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৬

বজ্রপাতে এক জেলের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বজ্রপাতে লোকমান হোসেন (৪৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে, আর এ ঘটনা ভোলার লালমোহন উপজেলায়।
বুধবার ভোরে বদরপুর ইউনিয়নের নবীর চর এলাকায় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লোকমান একই ইউনিয়নের চরপাতা গ্রামের আব্দুল ওয়াহাব ব্যাপারীর ছেলে।
লালমোহন থানা পুলিশের এসআই মো: আবুল কাশেম জানান, ভোরে জেলে লোকমান বাড়ি থেকে বের হয়ে নবীর চর এলাকায় যায়। এ সময় তিনি নদী থেকে জাল তুলছিলেন। হঠাৎ আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই লোকমানের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।