শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৯

দুই বোনের পুকুরে ডুবে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরে ডুবে নোয়াখালীর সুবর্ণচরে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার চরজব্বর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, চরমজিদ গ্রামের মনতার বাপেরগো বাড়ির আবুল কালামের মেয়ে ইসরাত জাহান সুইম (৯) ও আফরিন আক্তার লামিয়া (৫)। সুইম স্থানীয় জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ও লামিয়া একই মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী ছিল।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, কাউছার আলম ভূঁইয়া বলেন, গোসল করতে নেমে ছোট বোন ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে বড় বোনেরও মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।