ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বজ্রপাতে ফরিদ উদ্দিন (৩২) নামে জামালপুরের সরিষাবাড়িতে এক কৃষকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। আহতদের প্রথমে সরিষাবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পরে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা কৃষক সানাউল্লাহর ছেলে ফরিদ উদ্দিন মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৯টায় তার নিজ জমিতে ধান কাটতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে ভিজে বাড়িতে রওনা হলে হঠাৎ পথিমধ্যে বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই ফরিদের মৃত্যু হয়।
এসময় একই গ্রামের কৃষক শাহ জালাল (৫২) ও তার ছেলে ছবুর (২৫) গুরুতর আহত হন। আহত ২ জনকে প্রথমে সরিষাবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসবাতালে প্রেরণ করা হয়।
সরিষাবাড়ি থানার ওসি জনাব, মুশফিকুর রহমান জানান, ঘটনাটি শুনেছি এবং পুলিশ পাঠিয়েছি তদন্ত করতে।