শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৮

পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরে ডুবে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাহিন মিয়া (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ২ মে উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মাহিন ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে ও জোড়াপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, মাহিন স্কুলে য়াওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।
স্কুল থেকে বাড়ি ফিরে পার্শবর্তী পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় তার স্বজনেরা বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে থাকে। পরে পুকুরে মাহিনের মরদেহ ভেসে ওঠে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, জিয়াউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি আপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।