বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০৫

আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোরে হয়ে গেল রাজশাহী বিভাগীয় তৃতীয় আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন। শনিবার (০১ জুন) সম্মেলন উদ্বোধন করেন, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মেন্টর ইকবাল বাহার জাহিদ। মেলায় নানা জাতের আমের প্রদর্শন ছাড়াও নারী উদ্যোক্তাদের বিভিন্ন সামগ্রীর ২৮টি স্টল স্থান পায়। এমন আয়োজন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা পালন করবে বলে জানান সংশ্লিষ্ঠরা।
আয়োজকরা জানান, রাজশাহী বিভাগের ৮ জেলার উদ্যোক্তা, দুবাই, সৌদী আরব, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মরিশাস এবং দেশের ৬৪ জেলার সাড়ে ৫০০ উদ্যোক্তার অংশগ্রহনে নাটোরের শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়াম চত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত হয় রাজশাহী বিভাগীয় তৃতীয় আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন। আম মেলায় গোপালবোগ, কাটিমন, খিসরাপাতসহ বাহারী জাতের আম এবং নারী উদ্যোক্তাদের শাড়ি, থ্রিপিচ, আচার, পিঠাসহ নানা জাতের হস্তশিল্প স্থান পায়।
মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত উদ্যোক্তা ও প্রবাসী বাংলাদেশীরা মেলায় অংশগ্রহন করে জানান, এমন মেলা পণ্যের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে। সেই সাথে নারী উদ্যোক্তাদের সম্ভাবনার নতুর দুয়ার উন্মোচন করে।