শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৯

দুইজন নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় গাজীপুরের শ্রীপুরে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনা আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার আলীপুর গ্রামের নতেশ রায়ের ছেলে পিকআপ চালক চঞ্চল রায় (৩০) ও বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সিদ্দিক হাওলাদারের ছেলে রিপন (৩৫)। এ ঘটনায় মামুন নামে আরও এক পিকআপের যাত্রী আহত হয়েছেন।
মাওনা হাইওয়ে থানার ওসি জনাব, শেখ মাহবুব মোর্শেদ বলেন, ভোর ৪টার দিকে অজ্ঞাতনামা একটি ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুইজনের মৃত্যু হয়েছে। লাশ পুলিশি হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।