বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০৫

মরদেহ উদ্ধার এক যুবকের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মো. মহাসিন (৩৯) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। মরদেহটি প্রায় তিন দিন যাবত পড়েছিল বলে ধারণা পুলিশের।
শনিবার (১ জুন) সকালে ডিএনডি খালের সি.আই.খোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক।
মো. মহাসিন নাসিক ৪ নং ওয়ার্ডস্থ হাউজিং এলাকার ৫ নাম্বার রোডের ভাঙ্গারী ব্যবসায়ী মুজিবুরের ছেলে।
পুলিশ জানায়, মৃত ব্যক্তির পকেটে থাকা একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। শনিবার ভোরে ডিএনডি লেক থেকে দুর্গন্ধ ছড়ালে সেখানকার আশপাশের ভাড়াটিয়ারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।
পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, মরদেহটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাবে।
মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।