ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভারতীয় ভিসা কেন্দ্র চালুর দাবিতে ফরিদপুরে মানব-বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ফরিদপুর উন্নয়ন পরিষদের আয়োজনে শুক্রবার প্রেস ক্লাবের সামনে এ মানব-বন্ধন অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এম এ জলিলের সভাপতিত্বে মানব-বন্ধনে উপস্থিত ছিলেন লেখক মফিজ ইমাম মিলন, সংস্কৃতিকর্মী অশোক কুমার সিংহ রায়, অধ্যক্ষ মোসায়েব হোসেন ঢালী, সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ শিলা রানী মণ্ডল, ফরিদপুর নাগরিক মঞ্চের আহ্বায়ক আওলাদ হোসেন বাবর ও আবরাব নাদিম ইতু।
বক্তারা বলেন, নানা কারণে ফরিদপুরে ভারতীয় ভিসা কেন্দ্র জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। এখানে ভারতীয় ভিসা কেন্দ্র চালু হলে ফরিদপুরসহ আশপাশের জেলার মানুষ সুবিধা পাবে। তাদের সময় ও অর্থ দুটোই বাঁচবে।