বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০৫

বিক্রির সময় চা’ জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধ পথে নিলাম ছাড়া উৎপাদিত চা’ কুরিয়ারের মাধ্যমে বিক্রির সময় ৫০০ কেজি বস্তা চা’ জব্দ করেছে চা’ বোর্ড, আর এ ঘটনা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। বুধবার বিকেলে উপজেলার ভজনপুর পেট্রল পাম্প এলাকায় স্থানীয়দের সহায়তায় চা’গুলো জব্দ করা হয়। পরে সব প্রক্রিয়া শেষে রাতে চা’ বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক অফিসে নেওয়া হয় ওই জব্দকৃত চা’।
বাংলাদেশ চা’ বোর্ড পঞ্চগড় আঞ্চলিক অফিসের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন সাংবাদিকদের বলেন, চা’গুলো নিলাম ছাড়াই বিক্রির চেষ্টা চলছিল।
এ বিষয়ে চা’ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে চা’য়ের এমন চোরাচালান রোধে সবার সহায়তা কামনা করেন এই কর্মকর্তা।