বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:২১

শিশু ধর্ষণের অভিযোগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আদিবাসী শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে শেরপুরের ঝিনাইগাতীতে। এ অভিযোগে ফাহিম (১৪) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছেন পুলিশ। ফাহিম উপজেলার কাংশা ইউনিয়নের হালচাটি গ্রামের এরশাদ আলীর ছেলে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৮ মে) গান্দিগাঁও পাহাড়ি এলাকায়।
পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, ভিকটিম গান্দিগাঁও ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তার বাবা একজন দিনমজুর। মঙ্গলবার ফাহিম ওই শিশুকে ফুসলিয়ে পাশের জঙ্গলে নিয়ে জোর করে ধর্ষণ করে। পরে শিশুর ডাক চিৎকারে স্থানীয় লোকজন শিশুকে উদ্ধার করে।
এ সময় ওই শিশুর মা-বাবা এসে শিশুকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনার সত্যতা পেয়ে অভিযান চালিয়ে ফাহিমকে আটক করেন পুলিশ।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, বছির আহমেদ বাদল বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।