সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩৬

প্রেস ব্রিফিং ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে বরগুনায় আগামী ১ জুন। এ উপলক্ষে বরগুনা জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে বরগুনা সিভিল সার্জন অফিস মিলনায়তনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে মঙ্গলবার (২৮ মে) বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. প্রদীপ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কাদের, সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, হাসানুর রহমান ঝন্টু, অ্যাডভোকেট সঞ্জীব কুমার দাস, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান ও নিউট্রশন ইন্টারন্যাশনাল বরগুনা জেলা সমন্বয়কারী মোঃ রুহুল আমিন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিভিল সার্জন অফিসের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক খান মুহাম্মদ সালামতুল্লাহ।