সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩০

শিক্ষা উপবৃত্তি প্রদান খনি শ্রমিকদের সন্তানদের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কর্মরত শ্রমিকদের সন্তানদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়েছে দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনিতে। মঙ্গলবার দুপুরে মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর অধীনে খনিতে কর্মরত শ্রমিকদের সন্তানদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ৫২ জন শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়।
মধ্যপাড়া পাথরখনি এলাকাবাসীর জন্য জিটিসি চ্যারিটি হোম এর সামজিক কার্যক্রমের অংশ হিসেবে খনির সামনে জিটিসি চ্যারিটি হোমে খনিতে কর্মরত শ্রমিকদের সন্তানদের উচ্চশিক্ষায় অধ্যয়নরত ৫২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষার্থী এবং অভিভাবকদের হাতে এই শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করেন জিটিসির নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকী এর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন।